চট্টগ্রাম টু হাতিয়া জাহাজ চালু করার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :- চট্টগ্রামের টু হাতিয়া প্রাচীন নৌ রুটে জাহাজ বন্ধের প্রতিবাদে ও পুনরায় চালু করার দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে হাতিয়া যুব কল্যাণ সোসাইটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লায়ন সাইফুল্লাহ মুনির ও হ্যাপীর সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এড.মাহবুবুল ইসলাম,এড.আকতার, মো. উলি উল্লাহ, এড.সোহরাব, মো. জাহেদ, মো. শাহীন,শাহেদুল ইসলাম,মোঃ রিমন,মোঃ সুজন,মোঃ এনায়েত উল্লাহসহ আরো অনেকে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, চট্টগ্রাম-হাতিয়া নৌ রুট একটি প্রাচীণ নৌ রুট। একশ বছরের পুরানো এই রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় হাতিয়া এবং চট্টগ্রামের সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি অসাধু চক্র দ্বীপবাসি ও সরকারে মধ্যে মুখোমুখি অবস্থা সৃষ্টি করতে এই রুট বন্ধ করে। অবিলম্বে এ নৌরুটে জাহাজ চালু না করলে চট্টগ্রামস্থ হাতিয়াবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তরা।

সম্পর্কিত সংবাদ