হাটহাজারীতে গুনী শিক্ষক সম্মাননা

সুমন পল্লব:–হাটহাজারীতে বিশ্ব শিক্ষক দিবস ও গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেন।

বৃহস্পতিবার বিকালে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস ও গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠানের সভাপতি করেন প্রধান শিক্ষক সেলিম উদ্দিন রেজা।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মিরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নিছা।

সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মিরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আবু মোহাম্মদ এমরান।

শিক্ষক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ- প্রধান শিক্ষক নাছরিন আকতার, সিনিয়র শিক্ষক মোহাম্মদ হাশেম ,জেসমিন আকতার, নৃপেন আচার্য্য, সহকারী শিক্ষক, সৈয়দা তাহমিনা আকতার।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিশ্ব শিক্ষক দিবস ও গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে মিরেরখীল সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আবু মোহাম্মদ এমরান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিয়োজিত হওয়ায় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সম্পর্কিত সংবাদ