নিজস্ব প্রতিবেদক :- চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীর স্বজনের কাছ থেকে মোবাইল চুরি করে পালানোর সময় হাতেনাতে এক চোরকে গ্রেপ্তার করেছে দায়িত্বরত আনসার সদস্যরা।
বুধবার সকালে মোবাইল নিয়ে পালিয়ে যাবার সময় হাসপাতালের গোল চত্বর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চোরের নাম মোঃ রিয়াজুল ইসলাম।
চমেক হাসপাতালে প্লাটুন কমান্ডার মোঃফরিদ উদ্দিন জানান,চমেক হাসপাতালের টিকিট কাউন্টার থেকে একটি মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করছিল রিয়াজুল। এ সময় সেখানে টহল ডিউটিরত আনসার সদস্যরা টের পেয়ে ধাওয়া করে তাকে গ্রেপ্তার
করে ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত চোরকে পরবর্তীতে চমেক হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পুলিশের কাছে সোপর্দ করা হয়।






