মুহাম্মদ ইলিয়াস, রাঙামাটি :- রাঙামাটিতে জেনারেল হাসপাতাল, রাঙামাটি সেনা রিজিয়ন ও সিএমএইচ’ যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও ঔষধ বিতরণ করা হয়। ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৮০০ রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়েছেন।
চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন, রাঙামাটি জোন কমান্ডার একরামুল রাহাত,
এ সময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবরসহ সংশ্লিষ্টরা।






