ওস্তাদ স্বপন কুমার দাশের জন্মজয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক :–কবি ও সংগীত বিশারদ ওস্তাদ স্বপন কুমার দাশের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে ওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি সংসদের

উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট গীতিকার ও সংগীতজ্ঞ সুরজিৎ রাহা দাশ।

অনুষ্ঠানের শুরুতে ওস্তাদ স্বপন কুমার দাশের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান এম.এম. আজিজ। প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ মনতোষ দাশ। বিশেষ আলোচক ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আয়াজ মাবুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর ব্যুরো চীফ
তাপস দে আকাশ, সাংবাদিক ঝুলন দত্ত, ‘ঐক্যতান’ সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ তড়িৎ দাশ এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফুলন গীত।

আলোচনা শেষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ওস্তাদ স্বপন কুমার দাশকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে ওস্তাদ স্বপন কুমার দাশের রচিত ও সুরারোপিত কবিতা ও গান নিয়ে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাউল জুয়েল দ্বীপ, আনন্দ প্রকৃতি, মিষ্টিরূপা, সুরনাথ প্রভু, মো. জিল্লাল, ভান্ডারী ও কাওয়াল শিল্পী মেঘলা এবং সরণ সাহা ও অনুপ নন্দীসহ বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করেন।

এছাড়া মন্টি পালিতের পরিচালনায় একাডেমির ছাত্রীরা নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানের সংগীত পরিচালনায় ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক অভিষেক দাশ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আনন্দ প্রকৃতি ও জুয়েল দ্বীপ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিয়াংকা চৌধুরী ও বাচিক শিল্পী ফাল্গুনী।

সম্পর্কিত সংবাদ