গত ১৭ বছরের আমরা মুখেমুখে নারীর ক্ষমতায়ন কথা শুনেছি–ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :–চট্টগ্রাম পার্বত্য বিষয়ক বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো হেলাল উদ্দীন বলেছেন, আমাদের জনসংখ্যা অর্ধেক নারী, গত ১৭ বছরের আমরা মুখেমুখে নারীর ক্ষমতায়ন কথা শুনেছি, অর্থনীতির এগিয়ে নেওয়ার কথা বলেছিল,কিন্তু বাস্তবতা কিছু করেনি।

তিনি শুক্রবার চট্টগ্রামে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান নির্বাচিত সরকার অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশে জাতীয়বাদী দল নির্বাচিত সরকারের অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে আমাদের দেশে অনাগ্রসর বিশাল জনগোষ্ঠীর নারীদেরকে সামনে দিকে এগিয়ে নেওয়া।

বিদ্যালয়ের এ্ডহক কমিটির সভাপতি নওশীন আরজান হেলালের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো:গিয়াস উদ্দীন,অস্ট্রেলিয়া নিউক্যাসল বিশ্ববিদ্যালয় ও অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ড:কানিজ ফাতেমা,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ ও বিএনপির সদস্য সচিব মো: গিয়াস উদ্দিন,এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি আবদুল মান্নান দৌলত,পৌর বিএনপি আহবায়ক জাকির হোসেন।

সম্পর্কিত সংবাদ