শ্রীমাই খালে যুবকের লাশ

 

 

নিজস্ব প্রতিবেদক :- শ্রীমাই খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পটিয়া থানার পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকের পনি সংলগ্ন ব্রিজের পাশে শ্রীমাই খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, উদ্ধার করা লাশের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।

পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ  চট্টগ্রাম মেডিকেল  কলেজ হাসপাতালে

মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ