হাটহাজারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :- মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে আলোচনা সভা রবিবার বিকেলে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ আবদুল আল মুমিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মেঝবাহ উদ্দীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো:শওকত আলী,পৌরসভার বিএনপি আহবায়ক মো:জাকির হোসেন, উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শোয়েব।

সভায় বক্তরা বলেন,দেশে ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে।বর্তমান সরকার ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি র লক্ষ্যে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে।প্রতিটি এলাকায় ও বাড়ির আঙ্গিনায় পরিস্কার পরিচ্ছন্নতা রাখার জন্য অনুরোধ জানিয়েছেন

এই সময় উপজেলা পরিষদের কর্মকর্তাগন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব, মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ