চট্টগ্রামে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রামের হাটহাজারী থানা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি, একটি ওয়ান শুটারগান এবং সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজসহ ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন গ্রেপ্তার করছে পুলিশ।

আজ শনিবার দুপুরে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুর রহমান গ্রেপ্তারের
বিষয়টি নিশ্চিত করে বলেন, ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা সময় তল্লাশির একপর্যায়ে গ্রেপ্তারকৃত নাছির উদ্দীনের দেখানো ও শনাক্তমতে তার শয়নকক্ষে থাকা স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন ও চার রাউন্ড মিমি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। একই কক্ষে থাকা স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান এবং সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাছির উদ্দীন জানায়,তার বন্ধু মোঃ তৈয়ব প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তার হেফাজতে রেখে যায়। দেশে ফিরে তৈয়ব তার কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে যাওয়ার কথা ছিল।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পলাতক আসামি মোঃ তৈয়বকে গ্রেপ্তার এবং উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত মোঃ নাছির উদ্দীন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ